নিউজিল্যান্ডের বিপক্ষে শুক্রবার টি-টোয়েন্টি ম্যাচে মুখোমখি হবে পাকিস্তান। ওই ম্যাচে দলের হয়ে খেলতে পারবেন পাকিস্তানের টপঅর্ডার ব্যাটসম্যান উমর আকমল। আন্তর্জাতিক ক্রিকেটে তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে আকমল নিজের নিষেধাজ্ঞার ব্যাপারে আপিল করলে স্থগিতের বিষয়টি নিশ্চিত করে পিসিবি।

আপিল করে এই ম্যাচে পার পেলেও পরবর্তী ট্রাইবুনালে দোষী প্রমাণিত হলে এক ম্যাচের নিষেধাজ্ঞা আবারও জারি হবে আকমলের ওপর। গত সপ্তাহে পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট কয়েদ-ই-আজম ট্রফিতে জার্সি সংক্রান্ত ঝামেলায় জড়িয়ে পিসিবি কর্তৃক নিষেধাজ্ঞা পান আকমল। নিষিদ্ধ হওয়ার আগে তাকে দুইবার সতর্ক করা হয়েছিল।


নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা রয়েছে পাকিস্তানের।

এমএম