ত্রিদেশীয় টি-২০ সিরিজের ফাইনাল ম্যাচটি সাড়ে ৬টা শুরু হওয়ার কথা। আজ ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান।

নিয়মানুসারে মাঠের খেলা শুরুর ঠিক ৩০ মিনিট আগেই টস হওয়ার কথা ছিল। কিন্তু মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকাল থেকেই মিরপুরে গুড়িগুড়ি বৃষ্টি।

বৃষ্টির কারণে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার ফাইনাল ম্যাচের টস হতে বিলম্ব।

বৃষ্টি থামার পর মাঠ খেলার উপযুক্ত মনে হলেই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হবে।

তবে কোনো কারণে রাত পৌনে ১০টার মধ্যে খেলা শুরু করা না গেলে সিরিজের বাইলজ অনুসারে উভয় দলকেই যুগ্ন চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

এমবি