আইপিএলে জয় দিয়ে শুরু করলো কলকাতা নাইট রাইডার্স। বুধবার রাতে উদ্ধোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ৪১ রানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে।
প্রথমে ব্যাট করতে নেমে ২ অর্ধশতকের উপর ভর করে নির্ধারিত ওভারে পাঁচ উইকেটে ১৬৩ রান সংগ্রহ করে সাকিব বাহিনী। জবাবে ১৬৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১২২ রান করতে সক্ষম হয় মুম্বাই ইন্ডিয়ান্স।
সুনীল নারাইন মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং লাইন আপে বড় ধরনের আঘাত হানেন। নারাইন একাই নেন ৪ উইকেট। শুরু থেকেই কেকেআর বোলাদের তোপের মুখে পড়ে মুম্বাই। এক পর্যায়ে মুম্বাই ইন্ডিয়ান্সের স্কোড় দাঁড়ায় ৪০/২। তৃতীয় জুটিতে ৬১ রান যোগ করে মুম্বাই। এর পর আর তারা কোনো বড় জুটি গড়তে পারেনি। নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১২২ রান করে পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় মুম্বাই ইন্ডিয়ান্সকে। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন আম্বতি রাইডু।
এর আগে টস জিতে ব্যাট করতে নামে কলকাতা। শুরুতেই মুম্বাইদের বোলাদের তোপের মুখে পড়ে সাকিব বাহিনী। স্কোরবোর্ডে ৪ রান জমা হতেই মালিঙ্গার বলে বিভ্রান্ত হয় গম্ভীর। দ্বিতীয় জুটিতে ছন্দে ফেরান জ্যাক কালিস-মানিষ পানডি। শেষ দিকে রাইডুর ৫ বলে ১৫ রানের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৬৩ রান করে কলকাতা। দলের হয়ে ৭২ ও ৬৪ রান করেন জ্যাক কালিস-মানিষ পানডি।
[b]স্পোর্টস ডেস্ক, ১৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]
খেলা
জয় দিয়ে শুরু করলো সাকিব বাহিনী
আইপিএলে জয় দিয়ে শুরু করলো কলকাতা নাইট রাইডার্স। বুধবার রাতে উদ্ধোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ৪১ রানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে।





