কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে টানা দুইবারের চ্যাম্পিয়ন চিলিকে ৩-০ গোলে হারিয়ে দীর্ঘ ৪৪ বছর পর কোপা আমেরিকার ফাইনালে উঠেছে পেরু। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ব্রাজিল।
খেলায় তিনটি গোলের মধ্যে এডিসন ফ্লোরেজ, ইওশিমা ইওতুন ও পাওলো গুয়েরেরো ১টি করে গোল করেছেন।
ম্যাচের ২১ মিনিটে এডিসন ফ্লোরেজের গোলে ১-০ তে পেরু। ৩৮ মিনিটে ইওশিমার ইওতুন ব্যবধান দ্বিগুণ করেন। ২-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় পেরু।
দ্বিতীয়ার্ধে শেষদিকে আবার গোল হজম করে চিলি। খেলার অতিরিক্ত সময়ে (৯০+১) মিনিটে তৃতীয় গোলটি করেন পাওলো গুয়েরেরো।
আগামী ৭ জুলাই (রোববার) বাংলাদেশ সময় রাত দুইটায় কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হবে পেরু।
এএস





