ডেনমার্কের বিপক্ষে আগের দুবারের দেখায় পরাজয়ের স্বাদ পেয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। ফলে বিশ্বকাপের মঞ্চে ডেনমার্ককে হারাতে মরিয়া দিদিয়ের দেশমের দলটি। কিন্তু এমবাপ্পে, জেরার্ড, ডেম্বেলেদের দিয়ে সাজানো ফ্রান্সের আক্রমণভাগকে আটকে দিয়েছে ডেনমার্কের রক্ষণভাগের খেলোয়াড়রা। ফলে প্রথমার্ধে কোনো দলই জালের দেখা পায়নি। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই বিরতিতে যায় দুই দল।
আজ শনিবার (২৬ নভেম্বর) দোহার স্টেডিয়াম ৯৭৪'এ নিজেদের দ্বিতীয় ম্যাচে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামে দুই দল। ফলে শুরু থেকেই দুই দলই আক্রমণাত্বক ফুটবল খেলা উপহার দেয়। তবে প্রথম সুযোগ আসে ফ্রান্সের সামনে।
ম্যাচের ২২ মিনিটে মিডফিল্ডে খেলা গ্রিজম্যানের ফ্রি কিকের বল পেয়ে যান উসমান ডেম্বেলে। তিনি সেই বল বাড়িয়ে দেন ডেনমার্কের ডি-বক্সের দিকে। তবে রাবিওর হেড দুর্দান্ত ভঙিমায় রুখে দেন ড্যানিশ গোলরক্ষক ক্যাসপার স্মাইকেল। ফলে গোলবঞ্চিত হয় বর্তমান চ্যাম্পিয়নরা।
ফ্রান্সের আক্রমণের বিপরীতে ৩৫ মিনিটে কাউন্টার এটাক করে বসে ডেনমার্ক। তবে ফ্রান্সের দুর্দান্ত ডিফেন্সের কাছে পরাস্ত হয়ে গোল করার চেষ্টা ব্যর্থ হয় ডেনমার্কের।
৪১ মিনিটে আবারো গোলের অন্যতম সহজ সুযোগটি পায় ফ্রান্স ও ডেম্বেলে। চৌয়ামেনির বাড়ানো বলে ডেম্বেলে বল পেলে সেটি দেন এমবাপ্পের উদ্দেশ্যে। কিন্তু এমবাপ্পের শট গোলবারের উপর দিয়ে চলে যায়। ফলে গোলশূন্য ড্র নিয়েই বিরতিতে যায় দুই দল।
এবিএস





