নিহত ওমর শেখ কালীগঞ্জ উপজেলার বেলাট গ্রামের আব্দুস সাত্তার শেখের ছেলে। বৃহস্পতিবার বিকালে তিনি নসিমন গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, চিনিকল ফার্মের মাঠে বেলাট গ্রামের বাসিন্দা ওমর শেখের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে জানায়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে।
কালীগঞ্জ থানা পুলিশের ওসি শফিকুল ইসলাম বলেন, মরদেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল এবং গলায় রশি বাঁধা অবস্থায় পাওয়া গেছে। গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৩টার দিকে তিনি নসিমন গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হন। আজ সকালে আমরা তার মরদেহ উদ্ধার করেছি। ঘটনাস্থলে ক্রাইম সিন ইউনিট কাজ করছে। কাজ শেষ হলে মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। হত্যাকাণ্ডের কারণ এখনো নির্ধারণ করা যায়নি।
এমএম





