করোনাভাইরাসে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। সোমবার তাকে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টার থেকে ছাড়া হতে পারে বলে জানিয়েছে তার চিকিৎসক দল।

রোববার ট্রাম্পের মেডিকেল দলের একজন ড. ব্রায়ান গ্যরিবল্ডি সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছে। তিনি বলেছেন, ট্রাম্পের শারীরিক অবস্থা ভালো অনুভব করছেন। যথাসম্ভব রোববার তাকে বিছানা থেকে নামার অনুমতি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, প্রেসিডেন্ট সম্ভবত সোমবারের মধ্যেই হাসপাতাল থেকে হোয়াইট হাউজে যেতে পারবেন। হোয়াইট হাউসে তাকে বাকি চিকিৎসা দেয়া হবে।

গত শুক্রবার ট্রাম্পের করোনায় আক্রান্তের খবর জানায় হোয়াইট হাউজ। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ওই দিন রাতে তাকে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। ইয়েনি শাফাক

এমআর