মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর বিক্ষুব্ধ হয়ে উঠেছে ট্রাম্পবিরোধীরা। ট্রাম্পের জয় নিশ্চিত হওয়ার পর হোয়াইট হাউসের বাইরে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান ও ডেমোক্রেট দলের সমর্থকরা। তারপর তা বিস্তার ঘটে ২৫টি শহরে ছড়িয়ে পড়েছে। বিক্ষোভে ডেমোক্রেট দলীয় সমর্থকরা ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দেন।

বিক্ষোভের এক পর্যায়ে একজন বন্দুকধারীর গুলিতে গতকাল প্রায় ৫ জনের মতো আহত হয়। বিক্ষোভ ক্রমান্বয়ে গতকালের ৭ টি শহর থেকে ২৫ টি শহরে ছড়িয়ে পড়েছে।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, বিক্ষোভ হয়েছে সিয়াটল, পোর্টল্যান্ড, ওয়াশিংটন ও ওরেগন অঙ্গরাজ্যে। পেনসিভ্যানিয়ায় বিক্ষোভকারীরা ট্রাম্পবিরোধী স্লোগান দেয়। এসময় তারা ‘নো ট্রাম্প’, ‘নো কেকেকে’ ও ‘নো ফ্যাসিস্ট ইউএসএ’ বলে স্লোগান দিতে থাকেন।

ট্রাম্পের জয়ের পর নিউইয়র্কের হিলটন হোটেলের উৎসবের সময়ও সংঘর্ষ হয়। এছাড়া যুক্তরাষ্ট্রে প্রায় সবগুলো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মিছিল করেছে ডেমোক্র্যাট সমর্থক শিক্ষার্থীরা।

এদিকে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বুধবার সকাল থেকেই বিক্ষোভ হয়। ওয়াশিংটন ডিসিসহ অন্য অঙ্গরাজ্যতেও এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে। তবে সবচেয়ে বেশি বিদ্রোহ হয়েছে ওয়েস্ট কোস্ট। অকল্যান্ডে প্রতিবাদকারীরা রাস্তায় আগুন ধরিয়ে দেন। বিক্ষোভ দমনে পুলিশ সদস্যরা লম্বা ব্যাটন, রায়ট গিয়ার, হেলমেট ও গ্যাস মাস্ক পরে রাস্তায় নামে।

উল্লেখ্য, সব জল্পনা-কল্পনা এবং উত্তেজনার অবসান ঘটিয়ে রিপাবলিকান ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ইলেক্টোরাল কলেজ ভোটে ট্রাম পেয়েছেন ২৮৮ এবং হিলারি পেয়েছেন ২১৫ ভোট, যা শতকরা হিসেবে ট্রাম্প পেয়েছেন ৪৮ ভাগ ও হিলারি পেয়েছেন ৪৭.২ ভাগ।

জেড