হোয়াইট হাউসের ঐতিহ্য অনুযায়ী বার্ষিক ডিনারে অংশগ্রহণ না করে পেনসিলভানিয়া যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে রোনাল্ড রিগানের পর এই ডিনারে অংশ গ্রহণ করছেন না ট্রাম্প। অবশ্য রিগান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।

যেখানে মার্কিন প্রেসিডেন্টরা সব অনুষ্ঠান বাতিল করে সাংবাদিকদের ডিনারের অনুষ্ঠানে যোগ দেন সেখানে ট্রাম্প তাদের উল্টো সমালোচনা করেন। প্রেসিডেন্সির শততম দিনের বক্তৃতায় মিডিয়ার সমালোচনায় মুখরিত হন ট্রাম্প।

অবশ্য নির্বাচিত হওয়ার পর থেকেই মিডিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ট্রাম্প। তিনি গত ফেব্রুয়ারিতেই ঘোষণা দিয়েছিলেন হোয়াইট হাউসের করেসপনডেন্ট এসোসিয়েশনের বার্ষিক ডিনারে থাকবেন না। রিগান ফোনে ওয়াশিংটন হিলটন থেকে ডিনারে শুভেচ্ছা জানিয়েছিলেন। আর ট্রাম্প তা প্রত্যাহার করেছেন।

অথচ ট্রাম্প সাংবাদিকদের অনুষ্ঠানের দিনে পেনসিলভানিয়ার হ্যারিসবার্গের র‌্যালিতে অংশগ্রহণ করেন। যেখানে তিনি গত নভেম্বরে নির্বাচনে পরাজিত হয়েছিলেন। বহু দিনের রীতি ভেঙ্গে তিনি পরাজিত অঙ্গরাজ্যে র‌্যালিতে অংশগ্রহণ করেছেন।

বক্তৃতায় ট্রাম্প বলেন, এই মুহুর্তে হলিউডের অনেক অভিনেতা ও ওয়াশিংটনের বড় বড় গণমাধ্যমের সাংবাদিক গ্রুপ ডিনারে রয়েছে। তারা একে অপরের সঙ্গে কথা বলছে হোটেলের বলরুমে। এ সময় ট্রাম্প ঠাট্টা করে আরো বলেন, আমি তাদের কাছ থেকে ১০০ মাইল দূরে আছি মানে তাদের থেকে ভালো মানুষদের সঙ্গে সমাবেশে রয়েছি। সাংবাদিকরা মিথ্যা সংবাদ প্রকাশ করে বলেও অভিযোগ করেন ট্রাম্প। সিএনএন
জেড