সম্প্রতি ক্ষমতার শততম দিন যথাযথ পালনের মাধ্যমে উদযাপন করলেন ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্টের ইতিহাসে আলোচিত ও সমালোচিত হওয়ার পাশাপাশি ক্ষমতার শততম দিনে এসে প্রায় ১৩৪টি মামলার সম্মুখীন হয়েছেন এই মার্কিন প্রেসিডেন্ট। তার পূর্ববর্তী প্রেসিডেন্টের থেকে এই সংথ্যা প্রায় তিন গুণ বেশি। যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টের বৈশ্বিক তালিকা অনুসারে এই তথ্য উঠে এসেছে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শাসনের প্রথম এক বছরে ২৬ টি মামলার সম্মুখীন হন। জর্জ ডব্লিউ বুশ ৭ টি এবং বিল ক্লিনটন ১৫ টি মামলার সম্মুখীন হন। অধিকাংশ প্রেসিডেন্টই বিতর্কিত সমস্যাগুলো সমাধানের ব্যপারে মামলার সম্মুখীন হয়েছিলেন।
রিপোর্টে বলা হয়, ট্রাম্প ওয়াশিংটনের মিডিয়াতে নিজের এজেন্ডা বাস্তবায়নের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু তিনি বিভিন্ন সময় বিরোধী ও বিক্ষোভকারীদের কাছ থেকে মামলার সম্মুখীন হয়েছেন। সাতটি মুসলিম দেশের ওপর যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হলে কুইন্স অঙ্গরাজ্যের এক নারী মামলা করেন। মামলায় বলা হয় মার্কিন প্রেসিডেন্ট তাদের স্বাভাবিক জীবনযাপন ক্ষুন্ন করছেন।
ওয়াশিংটনে ট্রাম্প হোটেলের পাশের একটি ওয়াইন বার তার বিরুদ্ধে মামলা দায়ের করে। অভিযোগে বলা হয় তিনি একটি অসম প্রতিযোগিতা করছেন কারণ কূটনৈতিক ও লবিস্টরা তার হোটেলে আসছে তাকে খুশি করার জন্য। আইনজীবীদের এক দল অভিযোগ করে যে, ট্রাম্প সাংবিধানিক ধারা লঙ্ঘন করছেন।
শাসনামলের প্রথম সপ্তাহে মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প এবং অভিবাসী ও শরণার্থী বিষয়ে কঠোর অবস্থান গ্রহণ করেন। এসব সমস্যা নিয়ে ওই সময় মামলা করা হয়।
গত মাসে সানফ্রান্সিকোর একজন বিচারক অস্থায়ী অভিযোগ করে যে, ট্রাম্প প্রশাসন তাদের স্বাভাবিক কাজের উপর বাড়তি ক্ষমতা আরোপের চেষ্টা করছে।
ট্রাম্প এ সকল মামলার ব্যপারে আপিল করেছেন। বর্তমানে প্রায় ৬৯ টি মামলা শেষ হয়ে গেছে। যাদের মধ্যে বেশিরভাগই ছিল ভ্রমণ সম্পর্কিত।
জেড





