হোয়াইট হাউজে অনুপ্রবেশকারী ব্যক্তিকে পাগল হিসেবে অভিহিত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনুপ্রবেশকারীকে আটক করার ক্ষেত্রে সিক্রেট সার্ভিসের ভূমিকার প্রশংসাও করেন তিনি। পাশাপাশি তাকে বিচারের আওতায় এনে বিচার করলে আনুমানিক ১০ বছর সাজা হতে পারে ধারণা করা হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজ চত্বর থেকে শুক্রবার রাতে এক অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে। পিঠে ব্যাগ নিয়ে ঐ অনুপ্রবেশকারী হোয়াইট হাউজ চত্বরে প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে দেশটির সিক্রেট সার্ভিস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসময় ভবনেই ছিলেন।
উত্তর ভার্জিনিয়ায় নিজের গলফ ক্লাবে শনিবার এ বিষয় ট্রাম্প সিক্রেট সার্ভিসকে ধন্যবাদ দিয়ে বলেন, সিক্রেট সার্ভিস দুর্দান্ত একটি কাজ করেছে। এ সময় অনুপ্রবেশকারীকে একজন 'পাগল' ও 'খুবই দুঃখী' মানুষ হিসেবে অভিহিত করেন।
শনিবার ইউএস সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে জানায়, হোয়াইট হাউজের বাইরের ধাতব নিরাপত্তা বেষ্টনী পার হয়ে এক ব্যক্তি ভেতরে প্রবেশ করলে দক্ষিণ চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। সন্দেহভাজন ব্যক্তির নাম জোনাথন ট্রান। গ্রেফতার হওয়ার সময় ২৬ বছর বয়সী এই যুবকের পিঠে একটি ব্যাগ ছিল। তবে ওই ব্যাগে কোনও অস্ত্র বা সন্দেহজনক বস্তু ছিল না বলে সিক্রেট সার্ভিস জানিয়েছে। তাকে স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে মার্কিন অ্যাটর্নি দফতরের মুখপাত্র বিল মিলার জানান, জোনাথনের বিরুদ্ধে সংরক্ষিত এলাকায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার ১০ বছরের কারাদণ্ড হতে পারে। ফরচুন ডটকম।
জেড
অনুপ্রবেশকারী পাগল বললেন ট্রাম্প, সাজা ১০ বছর
হোয়াইট হাউজে অনুপ্রবেশকারী ব্যক্তিকে পাগল হিসেবে অভিহিত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনুপ্রবেশকারীকে আটক করার ক্ষেত্রে সিক্রেট সার্ভিসের ভূমিকার প্রশংসাও করেন তিনি। পাশাপাশি তাকে বিচারের আওতায় এনে বিচার করলে আনুমানিক ১০ বছর সাজা হতে পারে ধারণা করা হচ্ছে।
দ্বিপক্ষীয় সম্পর্ক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে এরদোগান-ট্রাম্পের আলোচনা
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে ফোনে আলোচনা করেছেন। আলোচনায় হরমুজ প্রণালি ও ইয়েমেনের পরিস্থিতি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং কূটনৈতিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পাওয়ার ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে বড় ধরনের সামরিক অভিযান চালাতে প্রস্তুত মধ্যপ্রাচ্যে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন সামরিক কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।
সিনেটর প্রার্থী আল-সাইয়েদকে ‘জিহাদি’ আখ্যা দিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনের প্রচারে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী আব্দুল আল-সাইয়েদকে ‘জিহাদি’ আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে শরিয়াহ আইন চালুর চেষ্টা এবং মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগও তুলেছেন ট্রাম্প। এমনকি আল-সাইয়েদ ও ডেমোক্র্যাটরা নির্বাচনে জিতলে যুক্তরাষ্ট্রে সন্ত্রাস ও সহিংসতা ছড়িয়ে পড়বে এবং বড়দিন উদ্যাপনও বন্ধ হয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। তবে এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ নেই।
ইরানে আজই হামলার হুমকি ট্রাম্পের, মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের শঙ্কা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে হামলার হুমকিতে ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। রোববারই (২৫ অক্টোবর) ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। তবে একই সঙ্গে তেহরানের সঙ্গে বড় ধরনের চুক্তির সম্ভাবনার কথাও জানিয়েছেন ট্রাম্প।
আটটি যুদ্ধ থামিয়েও নোবেল পেলাম না : ট্রাম্প
ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত থামাতে দুই দেশের ওপর ২৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ ভূমিকার পরও নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন তিনি।
















