যশোরে প্রাইভেটকার ভর্তি ফেন্সিডিলসহ চার মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপরে শার্শা উপজেলার বাগআঁচড়া-রাড়িপুকুর সড়ক থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় সন্দেহজনক একটি প্রাইভেটকার তল্লাসি চালিয়ে ২২১ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করে। পরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নূরপুর এলাকার রফিক উদ্দিন আহম্মদের ছেলে শাওন আহম্মদ (৩২), শান্তি কর্মকারের ছেলে সবুজ কর্মকার (৩০), নিখিল চন্দ্র দাসের ছেলে সুমন চন্দ্র দাস (২৫) ও মৃত বাশার মুন্সির ছেলে মো: তপুকে (৩০) আটক করা হয়। তাদের সাথে থাকা প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, আটককৃতরা সবাই মাদক ব্যবসার সাথে জড়িত বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।

এমবি