সাতক্ষীরা জেলার কলারোয়া সীমান্তে অভিযান চালিয়ে ৩০ লক্ষ টাকা মূল্যের ৪০ কেজি রূপা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার দিবাগত রাত ৯টায় রুপা উদ্ধার করা হয়।
বিজিবি সদর দপ্তরের মিডিয়া উইংয়ের পরিচালক মহসিন রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ৯টায় সাতক্ষীরার কলারোয়া সীমান্তে অভিযান চালিয়ে আনুমানিক ৩০ লক্ষ টাকা মূল্যের ৪০ কেজি রূপা উদ্ধার করা হয়।
এসময় কাউকে আটক করা যায়নি বলেও তিনি জানান।
এআই/





