মিথ্যা আশ্বাসে চাকুরীর প্রলোভনে সহ প্রতারিত হয়ে প্রতি নিয়ত ভারতে পাচার হচ্ছে মানব সন্তান। বাসা বাড়ী হোটেল রেস্তরা সহ বিভিন্ন স্থানে অবৈধভাবে বসবাস করছে লাখ লাখ বাংলাদেশী নারী শিশু পুরুষ।
মঙ্গলবার দুপুরে যশোরের বেনাপোল পুটখালি সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে ৭শিশু ৫ নারী ও ২পুরুষ সহ ১৪জনকে আটক করেছে বিজিবি।
আটককৃতরা ঢাকা গোপালগজ্ঞ ও ফরিদপুর জেলাল অধিবাসি। তবে এসময় কোন পাচারকারী বা দালালকে আটক করতে পারেনি তারা।
আটককৃতদের পোর্ট থানায় সোপর্দ করে বিজিবি।
বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান বলেন,তাদের বিরুদ্ধে অবৈধ পারাপারের অভিযোগে মামলা দেওয়া হয়েছে। বুধবার দুপুরে তাদেরকে যশোর কোর্ট হাজতে সোপর্দ করা হবে।
সীমান্তের একাধিক সুত্র জানিয়েছে,বাংলাদেশ থেকে সীমান্ত পাচার কমলেও বেড়েছে ভারত থেকে বাংলাদেশে নারী পুরুষের প্রবেশের সংখ্যা। সীমান্ত অতিক্রমের অপক্ষোয় দুপার সীমান্তে আরো শতাধিক নারী,পুরুষ রয়েছে।
অভিযোগ রয়েছে পাচারকারী ও স্থানীয় দালালদের তালিকা বিজিবি ও পুলিশ সদস্যদের হাতে থাকলেও রহস্য জনক কারনে তাদের কাউকে আটক করা হচ্ছেনা। ফলে বন্ধ হচ্ছে না পাচার। তবে সাধারন মানুষের দাবী বিজিবির ন্যায় পুলিশ,র্যাবও গোয়েন্দা সদস্যরা সতর্ক হলেই কমবে পাচার।
এসএইচ





