আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ২৩৬ টি পৌরসভার মেয়র প্রার্থীদের মধ্যে সিংহভাগ প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বিএনপি।
দলটির সহ-প্রচার সম্পাদক ও প্রার্থী বাছাই কমিটির সদস্য এমরান সালেহ প্রিন্স টাইমনিউজবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রিন্স জানায়, আগামী ৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ। তাই আজ (মঙ্গলবার) ২০ দলীয় জোটের মনোনীত প্রার্থীদের হাতে আমরা মনোনয়ন পত্র তুলে দেব। আর তারা আগামীকাল (বুধবার) নিজ নিজ জেলার নির্বাচন কমিশন অফিসে মনোনয়নপত্র জমা দেবেন।
২০ দলীয় জোটের অন্যান্য দলের এবং বিএনপি কতজন প্রার্থী রয়েছে জানতে চাইলে তিনি বলেন, এটা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়, তবে শরীক দলগুলোর জন্য বেশ কয়েকটি প্রার্থী দেয়া হয়েছে। এছাড়াও কয়েকটি জায়গায় শেষ পর্যন্ত সমঝোতার জন্য রাখা হয়েছে। এসব পৌরসভাতেও একক প্রার্থী দেয়ার চেষ্ঠা করা হচ্ছে। আশাকরি আজকের মধ্যেই ঠিক হয়ে যাবে।
বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র থেকে এ তথ্য জানা গেছে, আজ মঙ্গলবার দুপুরের পর থেকে ২৩৬ টি পৌরসভার মেয়র প্রার্থীদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব মো: শাহজাহানের স্বাক্ষরিত মনোনয়নপত্র বিতরণ করা হবে।
এমকে





