‘বিএনপির কোমরে আন্দোলন করার জোর থাকবে না’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে বাংলাদেশ জাতীয় জোটের চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা বলেছেন, ‘বিএনপির কোমরে জোর আনার জন্য ইনজেকশন নিয়ে আমি নামছি। তিনি বলেন, শুধু আমি একা না বিএনপি ছেড়ে যারা চলে গেছেন তাদের সবাইকে নিয়ে বাংলাদেশের রাজনীতিতে ব্যালেন্স আনার জন্যই আমি নামছি।’

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার হুদা বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করার জন্য বর্তমানে চমৎকার পরিবেশ বিরাজ করছে। সমান শক্তিশালী দু’টি রাজনৈতিক দল বিএনপি ও আওয়ামী লীগ যদি আজ জনগণের নির্বাচনকে সুষ্ঠু এবং অবাধ করার লক্ষ্যে একযোগে কাজ করে তাহলেই বাংলাদেশে আইনের শাসন এবং গণতন্ত্র সুনিশ্চিত হবে।

তিনি আরো বলেন, সহিংসতার দিক থেকে হয়তো বিএনপি কোমরে জোর হারিয়েছে কিন্তু জন সমর্থনের দিক থেকে বিএনপিকে আগামীতে দেশের জনগণ ক্ষমতায় দেখতে চায়। এই জনসমর্থন নিয়েই ব্যালটের মাধ্যমে বিএনপি বর্তমান সরকারের পতন ঘটাবে। 

জেআই