বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন এর মুক্তি দাবি করেছে যুক্তরাষ্ট্রস্থ প্রবাসী দাউদকান্দিবাসী। ১৬ মার্চ  রবিবার বিকেলে (বাংলাদেশ সময় সোমবার সকালে) নিউইর্য়ক সিটির বাংলাদেশী অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটেসের ‘ড্রাইভার সিটি প্লাজায়’ আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়। সমাবেশের আয়োজন করেন ‘ড: মোশাররফ হোসেন মুক্তি পরিষদ যুক্তরাষ্ট্র শাখা’।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সরকার শান্ত দাউদকান্দিকে অশান্ত করার লক্ষ্যে পরিকল্পিতভাবে ড. খন্দকার মোশাররফ হোসেনকে গ্রেফতার করেছে। আমরা প্রবাসীরা এর তীব্র নিন্দা ও ঘৃণা জানাই। তারা বলেন, অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাচ্ছেন না যে দেশে বিরোধীদল থাক। তিনি একদলীয় শাসন চাচ্ছেন দুর্নীতি-স্বজনপ্রীতির মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ হরিলুটের পথ সুগম রাখতে। কিন্তু বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিতরা বেঁচে থাকতে কখনই তা হতে দেবে না। তারা বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের স্বার্থেই শেখ হাসিনা সরকারের পতন জরুরী হয়ে পড়েছে।
বক্তারা দাউদকান্দির প্রাণপূরুষ সাবেক সফল মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনসহ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাস, আব্দুস সালামের  বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি দাবি করেন তারা।
সমাবেশে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, ড: মোশাররফ হোসেন মুক্তি পরিষদ যুক্তরাষ্ট্র শাখার আহবায়ক আল আমিন সুমন, সদস্য সচিব মামুন হোসেন বিপ্লব, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, কুমিল্লা দ্বেবীদার কলেজের সাবেক ভিপি জহিরুল ইসলাম মোল্লা, যুক্তরাষ্ট্র যুব দলের সাধারণ সম্পাদক আবু সাইদ আহমেদ, ড: মোশাররফ হোসেন ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখার উপদেষ্টা জসিম উদ্দিন ভিপি , বিএনপি নেতা ড: এস এ শেলী, যুক্তরাষ্ট্র মহিলা দলের নেত্রী সৈয়দা মাহমুদা শিরিন।
উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি, অঙ্গ সংগঠন ও ড: মোশাররফ হোসেন মুক্তি পরিষদ যুক্তরাষ্ট্র শাখার নেতাদের মধ্যে এমদাদুল হক কামাল, সিরাজুল ইসলাম খান, মনির হোসেন, নুর মোহাম্মদ আব্দুল মুঈদ, শেখ হায়দার আলী, এবাদ চৌধুরী, রফিক উল্লাহ রনি, হাসানুল কুদ্দুস তুহিন, আব্দুল হান্নান, হাবিবুর রহমান সরকার, মুক্তিযোদ্ধা মোহাম্মদ সেলিম, জামাল হোসেন প্রমুখ।
[b]নিউইয়র্ক, পিএম, ১৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]