কর্মসূচি পালন নিয়ে বিএনপি নেতাদের মধ্যে দেখা দিয়েছে সমন্বয়হীনতা। সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না পাওয়ায় থানায় থানায় বিক্ষোভ সমাবেশের সিদ্ধান্ত হয়েছে বলে বিএনপির সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম রোববার রাত ১০টার দিকে মিডিয়াকে অবিহত করেন। এর আগে রাতে সমাবেশ সম্পর্কে জানতে চাইলে মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম বলেন, অনুমতি না পেলে দলের পরবর্তী করণীয় নিয়ে কোন সিদ্ধান্ত হয়নি। এদিকে সোমবার নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ জানান, সমাবেশের অনুমতি না দেয়ায় মঙ্গলবার রাজধানীর থানায় থানায় বিক্ষোভ সমাবেশ পালিত হবে। একটি বিক্ষোভ সমাবেশ নিয়ে এমন সমন্বয়হীনতায় নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন।
তারা অভিযোগ করে বলেন, দলের একজন সহ-দফতর সম্পাদক কার নির্দেশে এমন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা মিডিয়াকে জানালেন। তার সিদ্ধান্ত যদি দলের সিদ্ধান্ত হয় তবে কেন সোমবার আবার ব্রিফিং করে কর্মসূচি ঘোষণা করা হলো। আর কর্মসূচি পালনের মূল দায়িত্ব ঢাকা মহানগর বিএনপির হলেও এই ব্যাপারে তাদের কোন কার্যক্রমই লক্ষ্য করা যাচ্ছেনা। কর্মসূচির ব্যাপারে কোন সিদ্ধান্তের কথা জানাতে পারছেন না মহানগরীর নেতারা।
এই নিয়ে থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের মাঝেও তীব্র ক্ষোভ বিরাজ করছে। তাদের অভিযোগ, কেন্দ্রীয়ভাবে কর্মসূচি ঘোষণা করা হলেও এর সময় তাদের জানানো হচ্ছেনা। বেশিরভাগ ক্ষেত্রে নিজেরা মহানগরীর নেতা বা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করে কর্মসূচির ব্যাপারে জানতে হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সমাবেশের অনুমতি দেয়া হচ্ছে না এমন অভিযোগ তুলে বারবার কর্মসূচির দিনক্ষণ পরিবর্তন করায় দলের মধ্যেই নানা সমালোচনা উঠছে। আসলে বিএনপি সমাবেশ করতে আগ্রহী কিনা এই নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কারণ সমাবেশের অনুমতি চেয়ে একটি আবেদন করা হলেও পরবর্তীতে কোন নেতাকে ডিএমপি কার্যালয়ে যেতে দেখা যায়নি। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে এই ব্যাপারে কোন যোগাযোগও করেননি।
২৯ জানুয়ারী কালো পতাকা মিছিলে বাধা দেয়ার প্রতিবাদে শনিবার দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের ঘোষণা করে বিএনপি। কিন্ত শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানের জন্য তা একদিন পিছিয়ে রোববার করার সিদ্ধান্ত নেয় দলটি। কিন্ত রোববার টঙ্গীতে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের কারণ দেখিয়ে সমাবেশটি আরো একদিন পিছিয়ে সোমবার নির্ধারণ করা হয়। কিন্ত সোমবারও সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেয়নি পুলিশ।
[b]ঢাকা, ৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // ইএইচ/এফএ[/b]
রাজনীতি
রাজধানীর থানায় থানায় ১৯ দলের বিক্ষোভ আজ
কর্মসূচি পালন নিয়ে বিএনপি নেতাদের মধ্যে দেখা দিয়েছে সমন্বয়হীনতা। সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না পাওয়ায় থানায় থানায় বিক্ষোভ সমাবেশের সিদ্ধান্ত হয়েছে বলে বিএনপির সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম রোববার রাত ১০টার দিকে মিডিয়াকে





