রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির এক যৌথসভার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) বেলা ১১টায় এ সভা শুরু হবে।

যৌথসভায় দলের সম্পাদকমণ্ডলী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন। এক বিবৃতিতে সংশ্লিষ্ট নেতাদের সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

দলের একটি সুত্রে জানা গেছে, সভায় মহান বিজয় দিবসের কর্মসূচি গ্রহণ ও দলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হবে।

এমএইচ