আগামীকাল বুধবার অনুষ্ঠিতব্য ২৩৪ টি পৌরসভা নির্বাচন মনিটরিং করতে বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে তিনটি কমিটি গঠন করা হয়েছে।

এসব কমিটি বুধবার সকাল থেকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় ও দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করে মনিটরিং করবেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কেন্দ্রীয়ভাবে সার্বিক বিষয় মনিটরিং করবেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি কমিটি।

অন্যদিকে, নির্বাচন কমিশন সক্রান্ত বিষয়ে মনিটরিং করবেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

এছাড়া গণমাধ্যম সক্রান্ত একটি কমিটিও বুধবার মনিটরিং করবে। এ কমিটিতে রয়েছেন- চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

এমএইচ