জিয়া স্মৃতি পাঠাগারের সহ-সভাপতি ও জাগৃতি প্রকাশনী’র স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনের আত্মার মাগফিরাত কামনায় আজ দোয়া মাহফিল করবে বিএনপি।
বৃহস্পতিবার বাদ জোহর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে বিএনপির কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।
দলের সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
দোয়া মাহফিলে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে অংশ নিতে প্রেস বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়।
এমএইচ





