দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, কারাগারে আটক যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদসহ নেতাদের সুস্থতা কামনায় বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাদ আসর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল মালেক।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাড. আবদুস সালাম আজাদ,
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, দলের দপ্তর সম্পাদক শামিমুর রহমান শামিম, সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি, সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীনসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এমএইচ/ এআর





