বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে নিয়ে সরকারের মন্ত্রী এমপিদেরকে নিষ্ঠুর মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব মো: শাহজাহান।
তিনি বলেন, মানবিক কারনে সালাহ উদ্দিন আহমেদকে নিয়ে নিষ্ঠুর ও নির্দয় মন্তব্য করা উচিত হবে না। যারা এ ধরণের মন্তব্য করছেন তারা জনগণের কাছে ঘৃণিত হবেন।
ভারতে সালাহ উদ্দিনের বিরুদ্ধে মামলা হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ভারতের প্রচলিত আইন নিয়ে আমাদের মন্তব্য করা ঠিক হবে না।
তিনি বলেন, টানা ৬২দিন পর সালাহ উদ্দিনকে খুঁজে পাওয়া অবশ্যই বিএনপি ও তার পরিবারের জন্য আনন্দের সংবাদ। বর্তমানে তিনি অসুস্থ অবস্থায় ভারতের একটি হাসপাতালে রয়েছেন। তাকে যত দ্রুত সম্ভব তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
এমএইচ/এএইচ





