শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের দেয়া বক্তব্য 'মধ্যবর্তী নির্বাচন নিয়ে কোন আলোচনা হয়নি'- এর প্রতিক্রিয়ায় বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, মধ্যবর্তী নয়, বিএনপির দাবি নিরপেক্ষ সরকারের অধীনে সবার অংশগ্রহণে নতুন নির্বাচন।

রোববার বিকালে নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপির এই নেতা আরো বলেন, বাজেটে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপ সরকারের গণবিরোধী নীতির বহি:প্রকাশ। ভবিষ্যতে বিএনপি সরকারে গেলে বেসরকারি শিক্ষা-প্রতিষ্ঠানের ওপর আরোপিত এই ভ্যাট প্রত্যাহার করে নিবে।

এমএইচ/ এআর