বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীবলেছেন ,আগামী ২২ ডিসেম্বর নাসিক নির্বাচনে যদি কারচুপির চেষ্টা করা হয় তাহলে নারায়নগঞ্জ থেকেই আন্দোলনের সূত্রপাত হবে।
আজ ২১ ডিসেম্বর বুধবার মিডিয়ায় পাঠানো এক যুক্ত বিবৃতিতে দলের সভাপতি ও সাধারন সম্পাদক এসব কথা বলেন।
নেতৃবৃন্দ বলেন, অতীতে স্থানীয় সকল নির্বাচনে কেন্দ্র দখল, মারামারি-কাটাকাটি হয়েছে। তাতে মনে হয়েছে নির্বাচন কমিশন অসহায়। বর্তমান নির্বাচন কমিশনের শেষ মেয়াদকালে নারায়নগঞ্জের সিটি কর্পোরেশন নির্বাচনটি তাদের জন্য আরেকটি চ্যালেঞ্জ। আশা করি নিরপেক্ষতা বজায় রেখেই নির্বাচন কমিশন অতীতের ভুলগুলো শুধরে নিয়ে এই নির্বাচনকে দেশবাসীর কাছে নিরপেক্ষ প্রমাণ করবেন।
নেতৃবৃন্দ আরো বলেন, বর্তমান সরকারের আমলে খুন-গুম ছাড়া জনগণকেই আর কিছুই দিতে পারে নাই। অবিলম্বে বিএনপির কারাগারে থাকা সকল নেতৃবৃন্দকে মুক্তি দিয়ে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
এআই





