৯০-এর এরশাদবিরোধী আন্দোলনে শহীদ নাজির উদ্দিন জেহাদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছে বিএনপি, ছাত্রদল ও শহীদ জেহাদ স্মৃতি পরিষদ।

রাজধানীর দৈনিক বাংলা মোড়ে শহীদ স্মৃতিস্তম্ভে শনিবার সকালে বিএনপি, ছাত্রদল, জেহাদ স্মৃতি পরিষদের পক্ষ থেকে আলাদা আলাদাভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বিএনপির পক্ষে দলটির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সহ তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুল খালেক, সদস্য আব্দুল ওহাব, শহীদ জেহাদ স্মৃতি সংসদের পক্ষে সংসদের সাধারণ সম্পাদক ও জেহাদের বড় বোন চামেলী মাহমুদ, বড় ভাই কেএম বশির, কেএম শরাফ উদ্দিন, শহিদুল ইসলাম শহিদ এবং ছাত্রদলের পক্ষে সহ সভাপতি নাজমুল হাসানের নেতৃত্বে নেতাকর্মীরা শহীদ জেহাদ স্মৃতিস্তম্ভে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

১৯৯০ সালের এই দিনে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা ছাত্রদল নেতা নাজির উদ্দিন জেহাদ ঢাকার রাজপথে পুলিশের গুলিতে নিহত হন। তার মৃত্যুকে ঘিরেই স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন তুঙ্গে ওঠে।

এমএইচ