বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার মহানগরের থানায় থানায় ও সারাদেশের জেলা, উপজেলায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
বৃহস্পতিবার রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের দপ্তর সম্পাদক ও যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এ ঘোষণা দেন।
বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, এর ফলে জনগণকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হবে।
এর আগে বৃহস্পতিবার বিকালে বিদ্যুতের মূল্য গড়ে ৬.৯৬ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয় এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে ইউনিট প্রতি বিদ্যুতের গড় খুচরা মূল্য ৫.৭৫ টাকা থেকে ৪০ পয়সা বেড়ে বর্তমানে দাঁড়াচ্ছে ৬.১৫ টাকা। ১ মার্চ থেকে এ বর্ধিত মূল্য কার্যকর হওয়ার কথা রয়েছে।
[b]ঢাকা, এমএইচ, ১৩ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জিই
[/b]
রাজনীতি
বিদ্যুতের মূল্য বৃদ্ধি: শুক্রবার সারা দেশে বিএনপির বিক্ষোভ
বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার মহানগরের থানায় থানায় ও সারাদেশের জেলা, উপজেলায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।





