প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সব সময় নির্বাচনমুখী দল। এবার একটু দেখতে চাই নিজ দলের মার্কা নিয়ে বিএনপি নির্বাচনে অংশ নেয় কিনা। এটি তাদের জন্য একটি বড় সুযোগ।

বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের এক অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্থানীয় সরকার পর্যন্ত যদি দলীয়ভাবে নির্বাচন সব সময় হতো; তবে সব রাজনৈতিক দল আরও শক্তিশালী হতো। এতে প্রতিদ্বন্দ্বিতা বাড়তো। ‍অন্যদিকে প্রার্থীরাও ভোটারদের স্বার্থের দিকে খেয়াল রাখতে বেশি মন দিতেন।

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব দলের অংশগ্রহণে পৌর নির্বাচন দেখতে চায় আওয়ামী লীগ।

তিনি বলেন, এই নির্বাচন সব দলের জন্য একটি সুযোগ। কারণ দলীয়ভাবে স্থানীয় নির্বাচন হলে রাজনৈতিক ব্যক্তিদের জনগণের প্রতি দায়বদ্ধতা থাকে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ নির্বাচনমুখী দল। তাই সব দলের প্রতি আহ্বান জানাব স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে। কারণ এতে সব দলের শক্তিশালী হওয়ার সুযোগ থাকবে।

শেখ হাসিনা আরো বলেন, দলীয়ভাবে স্থানীয় নির্বাচন হলে রাজনৈতিক ব্যক্তিদের জনগণের প্রতি দায়বদ্ধতা থাকে।

পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন প্রক্রিয়া নির্ধারণ করতে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও সংসদীয় বোর্ডের বৈঠকে বসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

এআই/এমআর