প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ গণসংবর্ধনা দেবে আওয়ামী লীগ। শনিবার (২১ জুলাই) বিকেল ৩টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ গণসংবর্ধনা দেয়া হবে।
আজকের এই অনুষ্ঠানে যোগ দেবেন প্রায় ৩ লাখ মানুষ। বিশাল এই উৎসবকে ঘিরে রাজধানী ঢাকা সেজেছে বর্ণিল সাজে।
রাজধানীর বিভিন্ন গুরত্বপূর্ণ সড়কে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা, প্রধানমন্ত্রীর সাফল্যগাথা তুলে ধরে বিলবোর্ড-প্ল্যাকার্ড ও আলোকসজ্জার আয়োজন করা হয়েছে।
নগরীর মৎস্য ভবন, শেরাটন মোড়, শাহবাগ ও কাওরানবাজার এলাকাসহ আশেপাশের এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিশ্বনেতৃবৃন্দের বড় আকারের বিভিন্ন ছবি রাস্তার পাশে সাজিয়ে রাখা হয়েছে।
এদিকে, সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পাশে দক্ষিণমুখী করে তৈরি করা হচ্ছে গণসংবর্ধনার মূল প্যান্ডেল। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনের সড়ক থেকে সোহরাওয়ার্দী উদ্যানের সব প্রবেশমুখেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ রেহানাসহ পরিবারের অন্য সদস্যদের বড় আকারের ছবি শোভা পেয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের সব সড়কে তোরণ নির্মাণ করা হয়েছে।
এসব তোরণে শেখ হাসিনার ছবি ও বিভিন্ন সেক্টরের উন্নয়নের কথা স্লোগানে-স্লোগানে তুলে ধরা হয়েছে। এসব তোরণে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরা হয়েছে।
মহাকাশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ, বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ, অস্ট্রেলিয়ায় গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড এবং সর্বশেষ ভারতের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট ডিগ্রি অর্জন করায় এ সংবর্ধনার আয়োজন করেছে আওয়ামী লীগ। তিনবারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে এ সংবর্ধনা দেয়া হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় উপস্থিত থাকবেন।
রাজনীতি
বর্ণিল সাজে ঢাকা
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ গণসংবর্ধনা দেবে আওয়ামী লীগ। শনিবার (২১ জুলাই) বিকেল ৩টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ গণসংবর্ধনা দেয়া হবে।





