রাজধানী ঢাকার ধানমন্ডির মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী আনুশকা নূর আমিনকে ধর্ষণ করে হত্যা করার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

আজ (১০ জানুয়ারি) এক বিবৃতিতে বলেন, “গত ৭ জানুয়ারি রাজধানীর ধানমন্ডির মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী আনুশকা নূর আমিনকে বাসায় ডেকে নিয়ে ক্সপশাচিক কায়দায় ধর্ষণ করে হত্যা করা হয়েছে।

এ ধরনের ন্যক্কারজনক জঘণ্য ঘটনার নিন্দা জানানোর কোনো ভাষা আমাদের জানা নেই। দেশে প্রতিনিয়ত এ ধরনের ধর্ষণ ও হত্যাকান্ডের ঘটনা ঘটছে। হত্যা, ধর্ষণ এবং নারী-শিশু নির্যাতনের মত এ সকল জঘণ্য অপরাধ সারাদেশে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। ধর্ষণের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান রেখে আইন প্রণয়ন করেও কোনো ফল পাওয়া যাচ্ছে না। বিচারহীনতা ও বিচার প্রক্রিয়ার দীর্ঘস‚ত্রিতার কারণে অপরাধীরা আইনের ফাঁকফোকর দিয়ে পার পেয়ে যায়। যার ফলে বারবার এ ধরনের জঘণ্য অপরাধের ঘটনা ঘটেই চলছে।

বেসরকারি সংস্থা ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ এর এক পরিসংখ্যাণে দেখা যাচ্ছে গত ২০২০ সালে সারাদেশে ৬২৬ জন শিশু ধর্ষণ এবং ১৪৫ জন শিশু নির্মমভাবে হত্যাকান্ডের শিকার হয়েছেন। এটি পত্রিকার রিপোর্ট হলেও বাস্তবে পরিস্থিতি আরো ভয়াবহ।

আনুশকা নূর আমিন হত্যার ঘটনার সাথে জড়িত দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।” বিজ্ঞপ্তি

এএস