বিএনপি'র বিরুদ্ধে পেট্রোল দিয়ে মানুষ পোড়ানোর অভিযোগ এনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, "তাদের মধ্যে আইএস-এর সঙ্গে পার্থক্য কি? আইএস একজন পাইলটকে আগুন দিয়ে পুড়ে মেরেছে। আর তারা (বিএনপি) পেট্রোল দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে।"

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে গণভবনে আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী এ প্রশ্ন করেন।

বেগম খালেদা জিয়ার সমালোচনা করে তিনি বলেন, "ছেলে মারা গেছে। কিন্তু এখন পর্যন্ত ছেলের কবর স্থান জিয়ারত করার সুযোগ পাননি তিনি।"

জেডআই