বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগরের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দীন আহমেদ পিন্টুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে ঢাকা মহানগর বিএনপি।
শনিবার বাদ আছর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
ঢাকা মহানগর বিএনপির আহ্বায়কের প্রেস সেক্রেটারি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ উপস্থিত থাকবেন।
দোয়া মাহফিলে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।
এমএইচ





