রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অবৈধ পানির কারখানায় অভিযান পরিচালনা করে ৩জন আটক করেছে র্যাব-২। এ সময় নোংরা পানি বাজারজাত করার দায়ে ৩ জনকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানাসহ ৩টি প্রতিষ্ঠান সীলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার রাত সাড়ে ৭টায় র্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে র্যাব-২ সদস্যদের সহোযোগিতায় চলে এ অভিযান।
র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক রায়হান উদ্দিন খান জানান, মোহাম্মদপুরের বছিলা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে বছিলা গার্ডেন সিটির প্লট-৭, রোড নং-৩, ব্লক নং-সি এর- মেসার্স ড্রিংস এন্ড ড্রাই ফুড, বছিলা রোডস্থ ৭৮০/১৭/৭ মেট্রোপলিটন হাউজিং এর- সী পালং বছিলা এবং বছিলা সিটি এলাকার প্লট-৯, রোড নং-৪ এর- মেসার্স প্রশান্তি ফুড নামের এই ৩ প্রতিষ্ঠানকে সীলগালা করে দেয়া হয়।
তিনি আরো জানান, অভিযানে বিএসটিআই-এর কর্মকর্তাদের সহায়তা নেয়া হয়। পরে অবৈধ উপায়ে পানি বোতলজাত করে বাজারে বিপণন করার অপরাধে উক্ত ৩ প্রতিষ্ঠানের মালিককে আটক করে বিভিন্ন অংকের জরিমানা করা হয়। এর মধ্যে ‘সী পালং বছিলা’ এর মালিক আবু কালাম জিপুকে ১ লক্ষ টাকা অনাদায়ে ৩ মাস জেল, ‘মেসার্স প্রশান্তি ফুড’ এর মালিক মোঃ মোক্তার আহমেদকে ত্রিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাস জেল এবং ‘ড্রিংস এন্ড ড্রাই ফুড’ এর মালিক মোঃ নুরুল ইসলাম (৪৫) কে ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাস জেল প্রদান করে।
ঢাকা,১৯মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ
রাজনীতি
অবৈধ পানির কারখানায় অভিযান; আটক ৩
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অবৈধ পানির কারখানায় অভিযান পরিচালনা করে ৩জন আটক করেছে র্যাব-২। এ সময় নোংরা পানি বাজারজাত করার দায়ে ৩ জনকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানাসহ ৩টি প্রতিষ্ঠান সীলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার রাত সাড়ে ৭টায় র্যাবের





