হাসপাতালে চিকিৎসাধীন ইঞ্জিনিয়ার গোলজার হোসেন ও নওমুসলিম মিজানুর রহমানের শয্যাপাশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারি সেক্রেটারি এডভোকেট ড. হেলাল উদ্দিন সহ হাজারীবাগ দক্ষিণ ও ধানমন্ডি উত্তর থানা জামায়াতের নেতৃবৃন্দ।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন হাজারীবাগ দক্ষিণ থানার রুকন বিশিষ্ট লেদার ইঞ্জিনিয়ার গোলজার হোসেন এবং ধানমন্ডি উত্তর থানার রুকন নও মুসলিম মিজানুর রহমানকে দেখতে হাসপাতালে ছুটে যান। এসময় নেতৃবৃন্দ তাদের চিকিৎসা সহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থ্যতা কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে বিশেষ দোআ করেন।

ইঞ্জিনিয়ার গোলজার হোসেন সড়ক দূর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে ধানমন্ডি উত্তর থানার রুকন নও মুসলিম মিজানুর রহমান ব্রেইন ক্যান্সারে আক্রান্ত হয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

উভয়ের অসুস্থ্যতা সহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন জামায়াত নেতৃবৃন্দ। সেখানে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ধানমন্ডি জোন সহকারি শেখ শরিফ উদ্দিন আহমদ, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য ও হাজারীবাগ দক্ষিণ থানার আমির আব্দুল বারী আকুন্দ, ধানমন্ডি উত্তর থানার সেক্রেটারি মোস্তাফিজুর রহমান প্রমূখ।

এডভোকেট ড. হেলাল উদ্দিন অসুস্থ দ্বয়ের স্ত্রী, সন্তান সহ পরিবার পরিজনের সাথেও সাক্ষাৎ করেন, সার্বিক খোঁজখবর নেন এবং তাদের দ্রুত সুস্থ্যতা কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন। প্রেস বিজ্ঞপ্তি

এমবি