বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য ও সুত্রাপুর জোন টিম সদস্য, কোতয়ালী থানার সাবেক আমীর এ এস এম আহসান উল্লাহ’র পিতা শাহ মোঃ সিরাজুল ইসলামের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন তার নেক আমল সমূহ কবুল করে তাঁকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।

মরহুম শাহ মোঃ সিরাজুল ইসলাম ১৪ অক্টোবর বুধবার দিবাগত রাত ৩-০০ টায় বার্ধক্যজনিত কারণে চাঁদপুর জেলার অন্তর্গত শাহরাস্তি থানার নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি ৪ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা আজ বৃহস্পতিবার বাদ যোহর তার নিজ গ্রামে অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

এএস