রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে দলের সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর উপর হামলা করেছে দৃর্বৃত্তরা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ৩য় তলায় দফতরের রুমে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল থেকেই অফিসে বসে দলের সাংগঠনিক কাজ করছিলেনসহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু। এসময় হঠাৎ ১০-১২ জন অজ্ঞাত দুর্বৃত্ত কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলায় দফতর বিভাগে ঢুকে। ঢুকেই সেখানে অবস্থানরত তাইফুল ইসলাম টিপুর উপর অতর্কিত হামলা চালায়। তাকে মারধর করে দ্রæত তারা পালিয়ে যায়। টিপুর কানে ও পিঠে আঘাতের চিহ্ন দেখা গেছে।
এ ব্যাপারে জানতে চাইলে তাইফুল ইসলাম টিপু বলেন, আমি দফতরে কাজ করতে ছিলাম। হঠাৎ কয়েকজন অজ্ঞাত দুর্বৃত্তরা এসে আমাকে কিল,গুসি মারতে থাকে। পরবর্তীতে তারা চলে যায়। আমি তাদেরকে চিনতে পারি নাই।
এর আগে গত ১৪ জুন দলের সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালামের ওপর হামলা চালায় কয়েকজন সন্ত্রাসীরা।
এমএইচ





