রংপুর মহানগর বিএনপির সভাপতি মো. মোজাফফর হোসেন ও মাগুরা সদর উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মো. আবুল কাশেম টিটবকে গ্রেফতারের ঘটনায় নিন্দা জানিয়েছে বিএনপি।

শুক্রবার বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন দলটির পক্ষে এক বিবৃতিতে এ নিন্দা জানান।

বিবৃতিতে তিনি বলেন, অবিলম্বে রংপুর মহানগর বিএনপির সভাপতি মো. মোজাফফর হোসেন এবং মাগুরা জেলা সদর উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও ১নং হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাশেম টিটবের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

একই সঙ্গে ওই দুই নেতার নিঃশর্ত মুক্তিও দাবি জানান রিপন।

এসএইচ