বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সমশের মবিন চৌধুরীর পদত্যাগে বিএনপির ক্ষতি হবে না।

সিলেটে শুক্রবার দুপুরে তিনি এ সব কথা বলেন। এর আগে বেলা ১১টার দিকে একটি ফ্লাইটে ঢাকা থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মির্জা ফখরুল।

সিলেটে পৌঁছে হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করেন তিনি। এরপর জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সেখানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার বিএনপির ভাইস চেয়ারম্যান সমশের মবিন চৌধুরী দল থেকে পদত্যাগ করেন।

কেএইচ