দলের ভারপ্রাপ্ত মহাসচিবসহ শীর্ষ তিন নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদে আজ সোমবার সারাদেশে বিক্ষোভ করবে বিএনপি।
গতকাল রোববার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
তিনি বলেন, ঢাকার প্রতিটি থানায় এবং সারা দেশে জেলা-উপজেলা ও মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
এর আগে ঢাকা মহানগর হাকিম আদালত তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ঢাকা মহানগরীর সদস্য সচিব আবদুস সালামের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
[b]ঢাকা, ১৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
রাজনীতি
সারাদেশে বিএনপির বিক্ষোভ আজ
দলের ভারপ্রাপ্ত মহাসচিবসহ শীর্ষ তিন নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদে আজ সোমবার সারাদেশে বিক্ষোভ করবে বিএনপি। রোববার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ





