রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পূর্ব ঘোষিত সমাবেশের অনুমতি না পাওয়ায় আজ সোমবার ঢাকা মহানগরীর থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোট।
রোববার রাতে বিএনপির সহ-দফতর বিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামীম এ তথ্য নিশ্চিত করেছেন।
৫ জানুয়ারির একতরফা নির্বাচন বাতিল ও দেশের বিভিন্ন স্থানে দলের নেতাকর্মীদের গ্রেফতার-নির্যাতনের প্রতিবাদে ১৫ জানুয়ারি সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেন।
পুলিশ অনুমতি না দেয়ায় শনিবার সোহরওয়ার্দীতে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু শনিবার বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান থাকায় সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ।
এরপর রোববার একই স্থানে সমাবেশের ঘোষণা দেয় দলটি। ওইদিন বিশ্ব ইজতেমার আখেরী মুনাজাতের কারণে তাও পরিবর্তন করে সোমবার সমাবেশের ঘোষণা দেয় বিএনপি।
এরপরও অনুমতি না পাওয়ায় সোমবার ঢাকা মহানগরীর প্রতিটি থানায় বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়।
[b]ঢাকা, ৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
রাজনীতি
আজ থানায় থানায় বিক্ষোভ করবে ১৯ দল
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পূর্ব ঘোষিত সমাবেশের অনুমতি না পাওয়ায় আজ সোমবার ঢাকা মহানগরীর থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোট। রোববার রাতে বিএনপির সহ-দফতর বিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামীম এ তথ্য নিশ্চিত করেছেন। ৫ জানুয়ারির একতরফা নির্বাচন বাতিল ও





