আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু বলেছেন, বিএনপির হরতাল শেখ হাসিনার বিরুদ্ধে নয়, এই দেশের স্বাধীনতার বিরুদ্ধে।

আজ শনিবার বিকেলে সোহরাওয়ার্দি উদ্যানে ৭ মার্চের ভাষণ উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এই কথা বলেন।

তিনি আরো বলেন, খালেদার জিয়ার হরতাল শিক্ষা ব্যাবস্থা ধ্বংস করার জন্য হরতাল, আমরা যখন শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছি তখন তিনি হরতাল দিচ্ছেন।
শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে বলেও জানান তিনি।

ইআর