সরকারের অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদ করতে দিচ্ছে না সরকার এমন অভিযোগ করে বিএনপির যুগ্ম মহাসচিব ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সে জন্য বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসুচি পালনে বাধা দেয়া হচ্ছে। তাই বিরোধী দলের ওপর সরকারের তাণ্ডব ও নির্যাতন এবং সোহারাওয়ার্দী উদ্যানে পূর্বঘোষিত সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার মহানগরীর প্রতিটি থানায় বিক্ষোভ সমাবেশ করবে ১৯ দল।
সোমবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন।
রিজভী বলেন, সরকার পতনের আন্দোলন স্থগিত করা হয়নি। আন্দোলন-সংগ্রাম চলছে। আবারো অল্প কিছুদিনের মধ্যে আন্দোলন-সংগ্রাম তীব্র থেকে তীব্রতর হবে। সরকারকে গলায় গামছা দিয়ে পতন না ঘটানো পর্যন্ত আন্দোলন চলবে বলেও তিনি মন্তব্য করেন।
সরকারের অব্যাহত স্বৈরাচারি মনোভাব ও অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদে অল্পকিছুদিনের মধ্যে কঠোর কর্মসূচি আসছে বলে হুশিয়ারি দিয়েছে বিএনপির এই মুখপাত্র।
রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাধারন শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রিজভী বলেন, এখন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মুখে কুলুপ দিয়েছেন কেন। তারা এ বিষয়ে কেন কথা বলছেন না।
সরকার সন্ত্রাসী কর্মকাণ্ডকে অবলম্বন করে ক্ষমতায় টিকে থাকতে চায় মন্তব্য করে তিনি বলেন, ‘এজন্য তারা বিদেশী প্রভূদের আশির্বাদ পাচ্ছে। জনগনের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ত নেই।’
সারাদেশে অনুগত আইনশৃঙ্খলাবাহিনী দিয়ে বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, অবস্থা এমন পর্যায়ে পৌছেছে যে আর্তি জানানোর কেউ নেই।
বিএনপির এ নেতা বলেন, বিএনপির বিরুদ্ধে বিভিন্ন অপবাদ দিয়েও যখন জনসমর্থন কমানো যায় নি, তখন জনগনের ওপর প্রতিশোধ নিতে নির্যাতনের মাত্রা বাড়ানো হয়েছে।
সংবাদ সম্মেলনের অন্যদের মধ্যে শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাড. মাসুদ আহমেদ তালুকদার, সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, এমএইচ, ৩ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)//এসএইচ[/b]
রাজনীতি
'মঙ্গলবার রাজধানীর থানায় থানায় ১৯ দলের বিক্ষোভ'
সরকারের অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদ করতে দিচ্ছে না সরকার এমন অভিযোগ করে বিএনপির যুগ্ম মহাসচিব ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন,





