বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নাসির উদ্দীন আহম্মেদ পিন্টুর আত্মার স্বরণে বিএনপির উদ্যেগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ আছর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নীচতলায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ দোয়া মাহফিলে দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সহ-দফতর সম্পাদক আসাদুল করীম শাহীন, নির্বাহী কমিটির সদস্য ইসমাঈল হোসেন বেঙ্গলসহ অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এমএইচ





