সাবেক জাতীয় সংসদ সদস্য নুরুল ইসলাম দাদু ভাইয়ের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বুধবার (২১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক শোকবানীতে তিনি বলেন, “খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি, সাবেক জাতীয় সংসদ সদস্য, ভাষাসৈনিক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য নুরুল ইসলাম দাদু ভাই বুধবার সকাল সাড়ে ৮টায় নগরীর সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তিকাল করেন।”
“তিনি দীর্ঘ দিন খুলনা মহানগর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন এবং জাতীয় সংসদ সদস্য হিসেবে এলাকার উন্নয়ন ও অগ্রগতিতে অনেক গুরুত্বপ‚র্ণ অবদান রাখেন। তার ইন্তিকালে জাতি একজন দেশপ্রেমিক রাজনীতিবীদ ও ভাষাসৈনিককে হারালো। আমি তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।”
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, “মহান আল্লাহ তায়ালা তার ভালো কাজগুলো কবুল করে তাকে জান্নাতবাসী করুন এবং তার পরিবারের সদস্যদের এ শোক কাটিয়ে ওঠার তাওফিক দান করুন।” প্রেস বিজ্ঞপ্তি
এমবি





