শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাগপা ঢাকা মহানগর আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসাদুর রহমান খান বলেন, দেশের পার্বত্য অঞ্চলকে অশান্ত করে বাংলাদেশের শান্তি-শৃঙ্খলা ধ্বংস করতে চায় হিন্দুস্তান। সীমান্ত দিয়ে নকল জাল নোট প্রবেশ করানো হচ্ছে। ভারতের উদ্দেশ্য বাংলাদেশকে করদ রাজ্যে পরিণত করা, আর সেই লক্ষ্যেই তারা যেকোনো মূল্যে শেখ হাসিনাকে পুনর্বাসন করতে চাইছে।
তিনি আরও বলেন, ভারত যখন নিজেদের নিরাপত্তার জন্য সীমান্তের পাহাড়ি এলাকায় অতিরিক্ত সেনা ক্যাম্প বসিয়েছে, তখন বাংলাদেশের সীমান্ত কেন অরক্ষিত রয়ে গেছে— তা নিয়ে জনগণের প্রশ্ন আছে। কারো ইশারায় কিংবা কোনো মহলকে খুশি করার জন্য পার্বত্য অঞ্চলে পর্যাপ্ত সেনা ক্যাম্প বসানো হচ্ছে না বলে তিনি অভিযোগ করেন।
সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর জাগপা’র সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম হাসু বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের সঙ্গে কোনোভাবেই বেইমানি করা যাবে না। তিনি জোর দিয়ে বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। আওয়ামী লীগের গণহত্যার বিচার করতে হবে, জাতীয় পার্টি ও ১৪ দলকে নিষিদ্ধ করতে হবে। একই সঙ্গে হিন্দুস্তানের সঙ্গে শেখ হাসিনার করা সব অসম চুক্তি বাতিল করার দাবি জানাই।
সমাবেশে জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যার বিচার, আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধ ঘোষণা এবং পিআর পদ্ধতিতে নির্বাচনসহ সাত দফা দাবি উত্থাপন করা হয়।
ঢাকা মহানগর জাগপা’র সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম হাসুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাব্বির আলমের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন শ্রমিক জাগপা’র সভাপতি আসাদুজ্জামান বাবুল, যুব জাগপা’র সাধারণ সম্পাদক প্রকৌশলী মুহাম্মদ সিরাজুল ইসলাম, ঢাকা মহানগর জাগপা’র যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম প্রমুখ।
এমএম