রাজধানীর মিরপুরের কালশীতে বিহারী পল্লীতে অগ্নিসংযোগ ও গণহত্যার প্রতিবাদে আগামীকাল রোববার বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় গণতান্ত্রিক পার্টি।
রোববার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাগপার সভাপতি শফিউল আলম প্রধান।
শনিবার ঢাকা মহানগর জাগপার সাধারণ সম্পাদক সানাউল্লাহ সানু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ঢাকা, এমএইচ, ১৪ জুন (টাইমনিউজবিডি.কম) // এআর