মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২দিনের কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে ১৭ নভেম্বর মঙ্গলবার সকাল ৯টায় টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ। ১৮ নভেম্বর দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা।
রোববার দুপুরে বিএনপির সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এছাড়াও বিবৃতিতে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৩৯তম মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক তরিকুল ইসলাম ও সদস্য সচিব শামসুজ্জামান দুদু দলের নেতাকর্মী ও দেশবাসীকে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের আহ্বান জানিয়েছেন।
এমএইচ





