রাজধানীসহ সারাদেশে ছাত্রশিবিরের শহীদ দিবস পালন করেছে সংগঠনটির বিভিন্ন শাখা-উপশাখা। ১১ই মার্চ শহীদ দিবস পালন উপলক্ষে আলোচনা সভা,দোয়া মাহফিল,শহীদের কবর যিয়ারতসহ বিভিন্ন কর্মসূচি পালন করে তারা।
ছাত্রশিবিবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, আলোচনা সভায় অংশ নিয়ে শিবির নেতৃবৃন্দ বলেন,শহীদ আইয়্যুব,জব্বারেরা সত্য প্রতিষ্ঠার আন্দোলনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলার জমিনে ছাত্রশিবিরের ভিত্তি রচনা করেছিলেন। তার ধারাবাহিকতায় সত্যের বাণী প্রচার এবং বাতিলের মোকাবেলা করতে গিয়ে এ পর্যন্ত ২০৯ জন ভাই জীবন বিলিয়ে দিয়েছেন।
শহীদদের সীমাহীন ত্যাগের বিনিময়ে ছাত্রশিবির আজ বাংলার জমিনে গণমানুষের আশা আকাঙ্খার প্রতিকে পরিণত হয়েছে। কিন্তু সত্য ও ন্যায় প্রতিষ্ঠার এ সংগ্রাম যেমন শেষ হয়ে যায়নি তেমনি বাতিলের ষড়যন্ত্রও থেমে নেই। তাই সর্বোচ্চ ধৈর্য আর সাহসীকতার সাথে শহীদদের রেখে যাওয়া কাজ এগিয়ে নিতে সর্বাত্বক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
[b]ঢাকা, ১১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ [/b]
রাজনীতি
দেশব্যাপী ছাত্রশিবিরের শহীদ দিবস পালন
রাজধানীসহ সারাদেশে ছাত্রশিবিরের শহীদ দিবস পালন করেছে সংগঠনটির বিভিন্ন শাখা-উপশাখা। ১১ই মার্চ শহীদ দিবস পালন উপলক্ষে আলোচনা সভা,দোয়া মাহফিল,শহীদের কবর যিয়ারতসহ বিভিন্ন কর্মসূচি পালন করে তারা। ছাত্রশিবিবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।





