পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের আনুষ্ঠানিকতা শেষ করেছে বিএনপি।

আজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দলের মনোনীত প্রার্থীদের হাতে মনোনয়নপত্র তুলে দেওয়া কাজ শেষ হয়েছে।

নির্বাচন কমিশন ঘোষিত ২৩৬টি পৌরসভার মধ্যে ইতিমধ্যে ২৩১জন প্রার্থী দলীয় মনোনয়নপত্র হাতে পেয়েছেন। বাকীরা বৃহস্পতিবার সকালের মধ্যেই মনোনয়নপত্র হাতে পাবেন।

বিএনপির চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক থেকে এ তথ্য জানা গেছে।

এসএইচ