বহুল প্রতীক্ষিত ফাইনাল, শিরোপার লড়াই। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রাণ ফ্রুটো ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ।
শনিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই দল। খেলাটি সরাসরি দেখাচ্ছে স্টার স্পোর্টস।
এর আগে পরপর দু’বার সেমিফাইনালে শ্রীলংকার কাছে হেরে বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে। ঘরের মাঠে এর আগে একবার খেলার সুযোগ পেলেও ফাইনালে ওঠা হয়নি বাংলাদেশের। এই প্রথম ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে ওঠা বাংলাদেশ তাই শিরোপা ঘরে তুলতে মরিয়া।
বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে আফগানিস্তানকে সাত উইকেটে হারিয়ে প্রথমবারের মতো ইমার্জিং কাপের ফাইনালে ওঠে স্বাগতিকরা।
এদিকে পাকিস্তার ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে। আত্মবিশ্বাসী দলটা চায় সে খেলাটা ধরে রাখতে। হাসনাইনের মতো গতির পেসার হতে পারে তুরুপের তাস।
ইমার্জিং এশিয়া কাপের চলতি আসরে এখনো অপরাজিত বাংলাদেশ দল। টুর্নামেন্টের শুরু থেকে দুর্দান্ত খেলছে সৌম্য-শান্তরা। ফাইনালেও সেটা ধরে রাখার আশা।
পাকিস্তানের বিপক্ষে এ মিরপুরে সাকিব-তামিমরা এশিয়া কাপের ফাইনালে হেরেছিল মাত্র ২ রানে। জাতীয় দলের সেই আক্ষেপটা কিছুটা হলেও কি ঘুচাতে পারবে ইমার্জিং টাইগাররা।





